বরিশালের মেঘনার শাখা নদীতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছেন।
জেলে নিখোঁজ
খুলনায় নদীতে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ে একটি নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় একজন জেলে সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে জোড়শিং গ্রামসংলগ্ন শাকবাড়িয়া নদীর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে শ্রীকৃষ্ণ দাস (৫০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকালে এলংজুরী এলাকার পাশে ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজ শ্রীকৃষ্ণ দাস এলংজুরী ইউনিয়নের বড়হাটি গ্রামের মৃত রসিক দাসের ছেলে।
ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবিতে ৮ জন জেলে নিখোঁজ রয়েছে। তবে পাঁচ জেলে সাঁতার কেটে তীরে পৌঁছেছে।
কক্সবাজারের টেকনাফ উপকূলের বঙ্গোপসাগরে একটি মাছধরা নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
ঝড়ের কবলে পড়ে গভীর সমুদ্রে ও ভোলার মেঘনা নদীতে ৯১ মাঝিমাল্লাসহ ভোলার সাতটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এখনো নিখোঁজ রয়েছে ২৩ জেলে।
কক্সবাজারের টেকনাফে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরের মাছ শিকার করতে গিয়ে মো. হেলাল উদ্দিন (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা ভোলা, নোয়াখালী ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে উত্তাল হয়ে পড়েছে বঙ্গোপসাগর। এর মধ্যে জেলেরা মাছ ধরতে গিয়ে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে অন্তত ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।